স্ন্যাপড্রাগন ৮৫৫ প্লাসের প্রথম ফোন আসুস রগ ২

১৫ জুলাই, ২০১৯ ২২:৩২  
গেমিং ফোন মানেই বেশি স্ক্রিণ রিফ্রেশ রেট, অধিকতর ভালোমানের জিপিইউ, কুলিং এবং ইন্টিগ্রেটেড গেম কনট্রোল সুবিধা। আর এসব থাকলেই প্রতিযোগিতামূলক বাজারে দখল নিতে পারবেন ঐ স্মার্টফোন। শিগগিরই গেমিং ফোনের বাজারে আলোড়ন তুলতে আসছে নতুন ফোন, যেটি সম্প্রতি উন্মোচিত হওয়া স্ন্যাপড্রাগন ৮৫৫ প্লাস চিপ নিয়ে আসবে। আর সেই ফোনটি হলো আসুসের রগ ফোনের পরবর্তী সংস্করণ ‘আসুস রগ ফোন ২’। বর্তমানের স্ন্যাপড্রাগন ৮৫৫ চিপসেট নিয়ে বাজারে আসা গ্যালাক্সি এস১০ সিরিজের ফোনগুলো দেখলেই ৮৫৫ প্লাস চিপসেটের পারফরমেন্স কেমন হবে সেটি বোঝা যায়। ৮৫৫ চিপসেটে গ্রাফিক্স পারফরমেন্স ১৫ শতাংশ বৃদ্ধি এবং ক্লক স্পিড রয়েছে ২.৮৪ গিগাহার্টজ থেকে ২.৯৬ গিগাহার্টজ। কোয়ালকমের প্রোডাক্ট ম্যানেজমেন্ট বিভাগের ভাইস প্রেসিডেন্ট কেদার কোনডাপ বলেন, সিপিইউ এবং জিপিইউ পারফরমেন্সের মাধ্যমে এলিট গেমারদের অন্য উচ্চতায় নেবে স্ন্যাপড্রাগন ৮৫৫ প্লাস। উল্লেখ্য, আগামী মাসেই তাইওয়ানভিত্তিক আসুসের এই ফোনটি উন্মুক্ত হবে। এতে টেনসেন্টের গেমিং প্লাটফর্ম বিল্টইন থাকবে। ডিবিটেক/বিএমটি